দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইমান আশুরের দুর্দান্ত এক দূরপাল্লার গোলে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে গেছে মিসর। ম্যাচের ১৯তম মিনিটে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করে দলকে লিড এনে দেন তিনি। এরপর সংগঠিত রক্ষণ ও দ্রুতগতির প্রতি-আক্রমণে বেলজিয়ামকে চাপে রেখে প্রথমার্ধে এগিয়ে থাকে আফ্রিকার দলটি।
সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে বেলজিয়াম ও মিসরের মধ্যকার লড়াই। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও বেলজিয়ামকে বারবার চাপে ফেলে দ্রুত গতির কাউন্টার অ্যাটাকে সুযোগ তৈরি করে মিসর। সেই ধারাবাহিক আক্রমণেরই ফল আসে ১৯ মিনিটে, যখন দূরপাল্লার নিখুঁত শটে গোল করেন ইমান আশুর।ৎ
গোল হজমের পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলে বেলজিয়াম। মাঝমাঠের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করলেও মিসরের সংগঠিত রক্ষণভাগ তাদের খুব বেশি জায়গা দিচ্ছে না। ফলে আক্রমণ সাজাতে গিয়ে বারবার ভেঙে পড়ছে ইউরোপীয় দলটির পরিকল্পনা।
অন্যদিকে, মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে শুরু থেকেই কড়া নজরদারিতে রেখেছে বেলজিয়ামের রক্ষণভাগ। ফলে সরাসরি সুযোগ তৈরি করতে না পারলেও দ্বিতীয় সারির খেলোয়াড়দের মাধ্যমে আক্রমণে ধার আনছে মিসর।
/অ